Kolkata

রাজ্যে কমল সংক্রমণ, কমল নমুনা পরীক্ষা, বাড়ল মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমল। তবে রাজ্যে নমুনা পরীক্ষাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। রাজ্যে মৃত্যুর হার দেড় শতাংশের নিচে রয়েছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিনও কমল বটে, তবে সামান্যই। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত কয়েক দিনের তুলনায় অনেকটা কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজার ৫টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৮০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৪ জন ও উত্তর দিনাজপুরে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৩ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনা মুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026