Kolkata

রাজ্যে ফের সামান্য কমল সংক্রমণ, ৩০-এর নিচে মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমল। মৃত্যুও গত একদিনে কমেছে। মৃত্যু নেমেছে ৩০-এর নিচে। রাজ্যে মৃত্যুর হার ২ শতাংশের নিচে রয়েছে।

রাজ্যে গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই রয়ে গেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ১২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮৪ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে জলপাইগুড়িতে ৫ জন, নদিয়ায় ৩ জন, হুগলিতে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন ও দার্জিলিংয়ে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন হাওড়া ও পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২২ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫৫ হাজার ৪৫৩ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026