Kolkata

রাজ্যে সামান্য কমল সংক্রমণ, কমল মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমল। মৃত্যুও গত একদিনে কমেছে। রাজ্যে মৃত্যুর হার ২ শতাংশের নিচে রয়েছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা আগের ৩ দিনে প্রায় থমকে থাকার পর অবশেষে এদিন সামান্য কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই রয়ে গেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৩৪৮টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন ও নদিয়ায় ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে।

এদিন রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৯৪ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫৩ হাজার ৪৩১ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026