ফাইল : কলকাতায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা কার্যকরী ভূমিকা যে নিয়েছে তা সংক্রমণ হ্রাস থেকেই স্পষ্ট। তবে গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত তার আগের দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৪ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৮৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যেও মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৭৮ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। গত দিনের তুলনায় এদিন ৯ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭৫ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দার্জিলিংয়ে ৬ জন, হুগলিতে ৩ জন, নদিয়ায় ৩ জন, হাওড়ায় ৩ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৭ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ জন। সুস্থতার হার এদিন সামান্য বেড়ে ৯৭.৩২ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…