পরীক্ষা, প্রতীকী ছবি
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন এ বছরের জন্য বাতিল করা হয়েছে, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে তেমনটা হল না। তবে পূর্বঘোষিত দিন থেকে সরে এল বোর্ড। ওইদিন পরীক্ষা হবে না। পরীক্ষা গ্রহণ করা হবে তার থেকে ৬ দিন পর।
আগামী ১১ জুলাই পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে করা হয়েছে ১৭ জুলাই। এদিন এমনই জানিয়েছেন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।
তিনি জানিয়েছেন বাকি সব একই থাকছে। পরীক্ষার্থীদের বাড়ির কাছের পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে বলা হয়েছিল। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের দিকটিও বিশেষ নজরে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ঠিকই, তবে করোনা বিধি মেনে চলা হবে।
মাত্র ৬ দিন পরে করে কী বিশেষ কোনও লাভ হবে? এর উত্তরে মলয়েন্দুবাবু জানান, এতে একটা ব্রিদিং স্পেস পাওয়া যাবে। তখন হয়তে গাড়ি পেতে বেশি সুবিধা হবে পরীক্ষার্থীদের। বাস, ট্রেন পাবে সকলে। তাছাড়া রবিবারের জায়গায় শনিবার পরীক্ষা করায় মেট্রোও বেশি পাওয়া যাবে। তাতে পরীক্ষার্থীদের পক্ষে আসা যাওয়ার সুবিধা হবে।
এবার মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং মিলিয়ে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী জয়েন্টে বসতে চলেছে। এটাই এ বছরের প্রথম অফলাইন পরীক্ষা। ফলে করোনা পরিস্থিতি সামলে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুবন্দোবস্ত করা একটা বড় চ্যালেঞ্জ বোর্ডের কাছে।
এবার দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করারও নিশ্চয়তা দিয়েছে বোর্ড। ১৪ অগাস্টের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এ রাজ্যের পরীক্ষার্থীদের অন্য রাজ্যে না চলে যেতেও অনুরোধ করেছেন মলয়েন্দুবাবু।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…