৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত শিক্ষিকা

৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষিকাকে উদ্ধার করল পুলিশ। টালিগঞ্জ থানা ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় শুক্রবার বেলার দিকে সোনারপুর থেকে নন্দিতা দাস নামে ওই শিক্ষিকাকে উদ্ধার করে পুলিশ। অপহরণে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন মহিলা। মূল অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ স্কুলে আসছিলেন সাদার্ন অ্যাভিনিউর কালীধন ইন্সটিটিউশনের শিক্ষিকা নন্দিতা দাস। সেই সময়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ২ মহিলা ও ২ পুরুষ নেমে তাঁকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে চম্পট দেয়। ঘটনাটি চোখে পড়ায় সেকথা পুলিশকে জানান ওই স্কুলেরই এক শিক্ষিকা। পুলিশ তদন্তে নেমে ওই শিক্ষিকার মোবাইলের টাওয়ার লোকেশন দেখে হাজির হয় সোনারপুরে। সেখানেই একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় নন্দিতা দাসকে। সঙ্গে আটক করা হয় ৩ জনকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নন্দিতা দাস নামে ওই শিক্ষিকা ব্যাঙ্ক থেকে শুরু করে কাবুলিওয়ালা, সকলের কাছেই ধার করতেন। এভাবেই বছর খানেক আগে স্থানীয় এক কেবল অপারেটরের বোনকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই কেবল অপারেটরের কাছ থেকে দেড় লক্ষ টাকা নেন নন্দিতা দাস। তারপর বারবার ওই অপারেটর তাঁকে অনুরোধ করলেও কোনও চাকরি তিনি দিতে পারেননি। পুলিশের অনুমান এভাবে টাকা নিয়ে চাকরি না দেওয়ার সাজা দিতেই এদিন স্ত্রী, বোন ও ড্রাইভারকে নিয়ে নন্দিতা দাসকে অপহরণ করেন ওই কেবল অপারেটর। পুলিশ তাঁকে খুঁজছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করার সঙ্গে সঙ্গে নন্দিতা দাসের বিরুদ্ধেও মামলা রুজু নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026