Kolkata

রাজ্যে ২ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, ৫০-র নিচে মৃত্যু

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। এপ্রিলের শুরুর দিকের পর ফের এদিন ২ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। ৫০-এর নিচে দৈনিক মৃত্যুও।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা কার্যকরি ভূমিকা যে নিয়েছে তা সংক্রমণ হ্রাস থেকেই স্পষ্ট। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমে ২ হাজারের নিচে চলে গেছে। এপ্রিলের শুরুর পর ২ হাজারের নিচে এই নামল সংক্রমণ।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৮৬ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৫ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ৭৭১টি। রাজ্যে টানা ১১ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ার পর এদিন ফের কমল অ্যাকটিভ রোগী। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭৪০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত দিনের তুলনায় এদিন ১১ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯০ জনে।

কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে নদিয়ায় ৮ জন, হাওড়ায় ৫ জন, দার্জিলিংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ২ জন ও পূর্ব বর্ধমানে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৩ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪৩ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার এদিন সামান্য বেড়ে ৯৭.২৮ শতাংশে দাঁড়িয়েছে। ১১ দিন পর ফের বাড়ল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026