Kolkata

রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু কমে ৫৩

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। এবার প্রায় ২ হাজারের কাছে পৌঁছে গেল সংক্রমণ। সামান্য কমেছে দৈনিক মৃত্যুও।

গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত আগের দিনের সাপেক্ষে কমে ২ হাজারের কাছে পৌঁছে গেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা প্রায় গত দিনের মতই হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৯৯৭টি। রাজ্যে টানা ১১ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৮ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। দীর্ঘদিন পর এদিন রাজ্যে এমন একটাও জেলা নেই যেখানে ২ অঙ্কে রয়েছে মৃতের সংখ্যা। যা অবশ্য কিছুটা স্বস্তির।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে নদিয়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, হুগলিতে ৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, দার্জিলিংয়ে ৩ জন, হাওড়ায় ৩ জন ও বাঁকুড়ায় ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও জলপাইগুড়িতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১২৮ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪১ হাজার ৩৪৩ জন। সুস্থতার হার গতদিনের সঙ্গে একই রয়ে গেছে। ৯৭.২৮ শতাংশে দাঁড়িয়েছে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026