Kolkata

রাজ্যে আড়াই হাজারের নিচে দৈনিক সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। এবার আড়াই হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। সামান্য কমেছে দৈনিক মৃত্যুও।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা ১ মাস পার করেছে। যার সুফল ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত আগের দিনের সাপেক্ষে কমে আড়াই হাজারের নিচে নেমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের সাপেক্ষে হাজার দুয়েক কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ১১৭টি। রাজ্যে টানা ১০ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৩ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৫ জনে।

কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে দৈনিক মৃত্যুর নিরিখে টপকে গেছে নদিয়া। নদিয়ায় এদিন মৃত্যু হয়েছে ১২ জনের।

এছাড়া দার্জিলিংয়ে ৫ জন, হুগলিতে ৪ জন, জলপাইগুড়িতে ৩ জন ও হাওড়ায় ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে। ১ জন করে প্রাণ হারিয়েছেন বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১০৯ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.২৮ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026