Kolkata

রাজ্যে বাড়ছে অ্যাকটিভ রোগী, মৃত্যু ১৭ হাজার পার

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমে গেল। এদিকে সংক্রমণ নামতে থাকলেও অ্যাকটিভ রোগী গত একদিনে আরও বাড়ল। কমছে সুস্থতার হারও।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার ১ মাস প্রায় হতে চলল। যার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৪৫টি। রাজ্যে দীর্ঘদিন অ্যাকটিভ রোগী কমার পর টানা ৬ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬ জন। ১৪ হাজারে নেমে আসা সংখ্যাটা এবার ২০ হাজার পার করল।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৭৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া হাওড়ায় ৯ জন ও নদিয়ায় ৬ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৩ জন করে মানুষের প্রাণ গেছে পশ্চিম বর্ধমান ও দার্জিলিংয়ে। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৮ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩০ হাজার ৯৪৯ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026