Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ হাজার, মৃত্যু প্রায় একই জায়গায়

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমে গেল। এদিকে সংক্রমণ নামতে থাকলেও অ্যাকটিভ রোগী গত একদিনে ফের অনেকটা বেড়েছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার ১ মাস প্রায় হতে চলল। যার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। এদিন ৪ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৬ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ২২৮টি। রাজ্যে দীর্ঘদিন অ্যাকটিভ রোগী কমার পর টানা ৫ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যেও মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯২১ জন। ১৪ হাজারে নেমে আসা সংখ্যাটা এবার প্রায় ১৯ হাজারে পৌঁছে গেল।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭৮ জনের। গত দিনের তুলনায় এদিন ৬ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৭৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া জলপাইগুড়িতে ৮ জন, নদিয়ায় ৬ জন, হাওড়ায় ৬ জন, হুগলিতে ৬ জন ও পূর্ব বর্ধমানে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৩ জন করে মানুষের প্রাণ গেছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে দার্জিলিং ও বাঁকুড়ায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন মালদা, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৭১ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ২৮ হাজার ৮৮১ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.৫৫ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026