Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ ৪ হাজারের নিচে, সুস্থতার হার কমল

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমে ৪ হাজারের নিচে নামল। এদিকে সংক্রমণ নামতে থাকলেও অ্যাকটিভ রোগী গত একদিনে ফের অনেকটা বেড়েছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার ১ মাস প্রায় হতে চলল। যার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। এদিন ৪ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬১ হাজার ২৫৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১১৩টি।

রাজ্যে দীর্ঘদিন অ্যাকটিভ রোগী কমার পর টানা ৪ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫১ জন। ১৪ হাজারে নেমে আসা সংখ্যাটা এবার ১৭ হাজারে ঢুকে পড়ল।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৬ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন, হাওড়ায় ৯ জন ও দার্জিলিংয়ে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন করে মানুষের প্রাণ গেছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। মুর্শিদাবাদে মারা গেছেন ৩ জন মানুষ। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে জৱপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও বাঁকুড়ায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৭ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ২৬ হাজার ৭১০ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.৬৪ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026