Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে অ্যাকটিভ রোগী

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমল। এদিকে সংক্রমণ নামতে থাকলেও অ্যাকটিভ রোগী গত একদিনে ফের অনেকটা বেড়েছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার ১ মাস প্রায় হতে চলল। যার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫৭ হাজার ২৭৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ২৭৬টি। রাজ্যে দীর্ঘদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমার পর টানা ৩ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল।

রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৮ জন। ১৪ হাজারে নেমে আসা সংখ্যাটা এবার ১৬ হাজারে ঢুকে পড়ল।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮১ জনের। গত দিনের তুলনায় এদিন ৮ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া জলপাইগুড়িতে ৮ জন, হুগলিতে ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন, হাওড়ায় ৫ জন ও নদিয়ায় ৪ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

দার্জিলিং ও পূর্ব মেদিনীপুরে মারা গেছেন ৩ জন করে মানুষ। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। ১ জন করে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর ও ঝাড়গ্রামে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৪৯ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ২৪ হাজার ২১৩ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.৭৩ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026