Kolkata

রাজ্যে কমল সংক্রমণ, কমল মৃত্যু, বাড়ল নমুনা পরীক্ষা

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় ফের কমল। নমুনা পরীক্ষা বাড়লেও সংক্রমণ কমা অবশ্যই স্বস্তির বার্তা এনে দিয়েছে। মৃত্যুও সামান্য কমেছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪২ হাজার ৮৩০ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় সাড়ে ৪ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৬৩৩টি। রাজ্যে এদিনও কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২০ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কিছুটা কমেছে। আগের দিনই ৩৮ দিন পর রাজ্যে দৈনিক মৃত্যু ১০০-র নিচে নেমেছিল।

আগের দিন মৃতের সংখ্যা ছিল ৯৮ জন। এদিন আরও ৩ জন কমে হল ৯৫ জন। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন, হুগলিতে ৮ জন, হাওড়ায় ৬ জন, নদিয়ায় ৫ জন ও পশ্চিম মেদিনীপুরে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, জলপাইগুড়ি ও বীরভূমে। পশ্চিম বর্ধমানে মারা গেছেন ৩ জন মানুষ। ২ জন করে মারা গেছেন পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। ১ জন করে প্রাণ হারিয়েছেন পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১০ হাজার ৫১২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১১ হাজার ৫৭৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026