Kolkata

৩৮ দিন পর রাজ্যে ১০০-র নিচে দৈনিক মৃত্যু, ১৪ লক্ষ পার সুস্থতা

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় ফের কমল। ৩৮ দিন পর ১০০-র নিচে নামল দৈনিক মৃত্যু। যা অবশ্যই কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত আগের দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের মতই হয়েছে। প্রায় একই রয়ে গেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৭৬টি। রাজ্যে এদিনও কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৫ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ৩৮ দিন পর এদিন রাজ্যে দৈনিক মৃত্যু ১০০-র নিচে নামল। গত দিনের তুলনায় এদিন ৫ জন কম মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ৯৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন, নদিয়ায় ৬ জন, উত্তর দিনাজপুরে ৫ জন ও হুগলিতে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন করে মানুষের প্রাণ গেছে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ ও হাওড়ায় মারা গেছেন ৩ জন করে মানুষ। ২ জন মারা গেছেন পূর্ব মেদিনীপুরে। ১ জন করে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১২ হাজার ২৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১ হাজার ৬১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026