Kolkata

স্বস্তি বাড়িয়ে রাজ্যে ৬ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় কমল। ৬ হাজারের নিচে চলে গেল দৈনিক সংক্রমণ। নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। ৬ হাজারের নিচে চলে গেছে দৈনিক সংক্রমণ। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৮৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩২ হাজার ১৯ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১০ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১০৯টি। রাজ্যে এদিনও কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮৬ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু মৃত্যু ১০০-র ওপরই ঘুরপাক খাচ্ছে। গত দিনের তুলনায় এদিন ৪ জন কম মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ১০৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৬২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। কলকাতায় টানা ৩ দিন ২৩ জন করে মারা গেলেন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩২ জনের।

এছাড়া জলপাইগুড়িতে ১০ জন, নদিয়ায় ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন, হুগলিতে ৫ জন ও পশ্চিম মেদিনীপুরে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন মানুষের প্রাণ গেছে পশ্চিম বর্ধমানে। দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমানে মারা গেছেন ৩ জন করে মানুষ। ২ জন মারা গেছেন মুর্শিদাবাদে। ১ জন করে প্রাণ হারিয়েছেন উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৪ হাজার ৩৫২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৮ হাজার ৭৭১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026