Kolkata

রাজ্যে ১৪ লক্ষ পার সংক্রমণ, অনেকটা নামল দৈনিক মৃত্যু

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় সামান্য কিছুটা কমল। তবে এদিন মোট সংক্রমণ ১৪ লক্ষ পার করেছে। এদিন দৈনিক মৃত্যু এক ধাক্কায় অনেকটা কমে গেছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে সামান্য কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮১১ জন।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১৪ লক্ষ পার করেছে। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩ হাজার ৫৩৫ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৫৬৮টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগীও। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৮০ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় অনেকটা কমেছে। বেশ কিছুদিন ধরেই রাজ্যে সংক্রমণ প্রতিদিন একটু একটু করে কমছে, কিন্তু মৃত্যু প্রায় একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল।

দীর্ঘদিন পর অবশেষে এদিন এক ধাক্কায় অনেকটা নামল দৈনিক মৃত্যু। যা অবশ্যই স্বস্তির। গত দিনের তুলনায় এদিন ২৭ জন কম মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ১০৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২১ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, নদিয়ায় ৮ জন ও বাঁকুড়ায় ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলিতে। দার্জিলিংয়ে মারা গেছেন ৩ জন মানুষ। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমানে ও পূর্ব মেদিনীপুরে। ১ জন করে প্রাণ হারিয়েছেন কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৬ হাজার ৯৩৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ২৫ হাজার ৮৩৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৪৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026