Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ ৯ হাজারের নিচে, রেকর্ড নমুনা পরীক্ষা

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কিছুটা কমল। মাসের দ্বিতীয় দিনে সংক্রমণ ৯ হাজারের নিচে নামল। এদিন রাজ্যে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে ফের কিছুটা কমেছে। মাসের দ্বিতীয় দিনেই সংক্রমণ ৯ হাজারের নিচে নেমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯৪ হাজার ৭২৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ১০ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজার ১৬১টি। যা এখনও পর্যন্ত রেকর্ড। একদিনে রাজ্যে এত নমুনা পরীক্ষা আগে হয়নি। তারপরেও সংক্রমণ কমা অবশ্যই স্বস্তির ইঙ্গিত। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০ হাজার ১৫ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। তবে তা খাতায় কলমে কমা বলা হলেও আদপে প্রায় একই জায়গায় রয়ে গেছে দৈনিক মৃত্যু। রাজ্যে সংক্রমণ নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা কিন্তু বিশেষ হেরফের হচ্ছে না।

গত দিনের তুলনায় ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৩৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া হাওড়ায় মারা গেছেন ১০ জন, জলপাইগুড়িতে ৭ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন।

নদিয়ায় ৬ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ৪ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ দিনাজপুরে মারা গেছেন ৩ জন মানুষ।

২ জন করে মানুষের মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। ১ জন করে প্রাণ হারিয়েছেন মালদা ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৭ হাজার ৩৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮ হাজার ৮৯৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026