Kolkata

মাসের শুরুতেই স্বস্তি বাড়িয়ে ১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কিছুটা কমল। মাসের প্রথম দিনেই সংক্রমণ ১০ হাজারের নিচে নামল। রাজ্যে নমুনা পরীক্ষা কিন্তু বাড়ল।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে ফের কিছুটা কমেছে। মাসের প্রথম দিনেই সংক্রমণ ১০ হাজারের নিচে নেমেছে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জনে। এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৬ হাজার বেড়েছে।

এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ হাজার ৪১টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬১৩ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। রাজ্যে সংক্রমণ নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা কিন্তু বিশেষ কমছে না। গত দিনের তুলনায় এদিন ৬ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৩৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন, হাওড়ায় ৮ জন, জলপাইগুড়িতে ৭ জন ও নদিয়ায় ৬ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৫ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, মুর্শিদাবাদ ও হুগলিতে। ৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বীরভূম ও বাঁকুড়ায় মারা গেছেন ৩ জন করে মানুষ। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ১ জন প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৭ হাজার ২২২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৯১ হাজার ৫১০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026