Kolkata

আদিগঙ্গা উপচে প্লাবিত কালীঘাট, বেলা বাড়তে শুরু প্রবল বর্ষণ

কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয় বেলা থেকে। এদিকে আদিগঙ্গা উপচে কালীঘাটের একটা বড় অংশ জলের তলায়। কলকাতার অন্য অনেক রাস্তাও বানভাসি।

বুধবার সন্ধে থেকেই ক্রমশ কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বেড়ে চলেছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে পশ্চিমের জেলাগুলিতেও।

পশ্চিমের জেলাগুলিতে সে পূর্বাভাস থাকলেও কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে রাতেও দফায় দফায় বৃষ্টি হয়। সকালেও তাই হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রাবল্য বেড়েছে। আকাশ আগের থেকেও বেশি কালো করে এসেছে। সেইসঙ্গে ভরা কোটালে জল বেড়েছে গঙ্গায়। আদিগঙ্গাতেও তার প্রভাব পড়েছে।

কোটালের জল ও সঙ্গে প্রবল বৃষ্টির জল মিলিয়ে আদিগঙ্গা উপচে জল ঢুকছে কালীঘাটের বিস্তীর্ণ এলাকায়। সেখানে জলের তলায় চলে গেছে অনেক জায়গাই। দোকানে জল ঢুকে গেছে। সঙ্গে চলছে নাগাড়ে বৃষ্টি।

কলকাতা জুড়েই এদিন বেলা থেকে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে যত সময় গড়িয়েছে ততই বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে।

কলকাতার অনেক রাস্তাই জলের তলায় চলে গেছে। যদিও পুরসভা তৈরি রয়েছে। তবু বৃষ্টি নাগাড়ে চলায় জল জমছে। জল শুধু কলকাতা বলেই নয় তার আশপাশের জেলাগুলিতেও বাড়ছে।

প্রবল বর্ষণ হচ্ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। ফলে সেখানেও বহু এলাকায় জল বাড়ছে। গঙ্গা তীরবর্তী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বহু এলাকায় জল ঢুকেছে বাড়ি, দোকানেও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026