Kolkata

রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, মৃত ১৫৩

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। কিন্তু মৃত্যুর ছবি বদলাচ্ছে না। এদিকে রাজ্যে নমুনা পরীক্ষা হাজার তিনেক কমেছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল সামান্য হলেও পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৮৪ হাজার ৯৭৩ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় হাজার তিনেক কমেছে। পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৫৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। এছাড়া জলপাইগুড়িতে ১০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, মুর্শিদাবাদে ৮ জন, হুগলিতে ৭ জন, নদিয়ায় ৭ জন, উত্তর দিনাজপুরে ৬ জন, হাওড়ায় ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৪ জন করে মানুষের প্রাণ গেছে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। ৩ জন করে মারা গেছেন দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুরে। দার্জিলিং ও পুরুলিয়ায় ২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ৬৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৪১ হাজার ৮৭১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৮৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026