Kolkata

রাজ্যে কিছুটা কমল সংক্রমণ, মৃত্যু একই জায়গায়

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। কিন্তু মৃত্যুর ছবি বদলাচ্ছে না। এদিকে রাজ্যে কিছুটা কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল সামান্য হলেও পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৬৭ হাজার ৯০ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় কমেছে। পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ১৪৫টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৫২৫ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় ২ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৫৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৪৬ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ৪৬ জনের। এছাড়া মুর্শিদাবাদে ১০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, হাওড়ায় ৭ জন, বাঁকুড়ায় ৭ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

৬ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, বীরভূম ও হাওড়ায়। ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ৪ জন মানুষের প্রাণ গেছে উত্তর দিনাজপুরে। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ৪২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ লক্ষ ২২ হাজার ২০১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৫৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026