Kolkata

রাজ্যে কিছুটা কমল সংক্রমণ, কমল নমুনা পরীক্ষাও

রাজ্যে একদিনে সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। মৃত্যুও এদিন গতদিনের তুলনায় কিছুটা কমেছে। এদিকে রাজ্যে অনেকটা কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল সামান্য হলেও পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৪৮ হাজার ৬৬৮ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় অনেকটা কমেছে। পরীক্ষা হয়েছে ৭০ হাজার ১৯টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় ৫ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৫৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।

এছাড়া হাওড়ায় ১০ জন, জলপাইগুড়িতে ৮ জন, নদিয়ায় ৮ জন, হুগলিতে ৭ জন, মুর্শিদাবাদে ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন ও বীরভূমে ৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

৪ জন করে মানুষের প্রাণ গেছে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। পুরুলিয়ায় ২ জনের প্রাণ গেছে। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন দার্জিলিং, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ২০২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ লক্ষ ২ হাজার ৭৭২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৩২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026