Kolkata

তৃণমূলে ফিরতে ক্ষমা চেয়ে সোনালী গুহর আবেগঘন চিঠি

ভোটের মুখে তৃণমূল ছেড়ে যাওয়া তৃণমূল নেতা নেত্রীদের মধ্যে সোনালী গুহও ছিলেন। ভোট শেষে এবার তিনিই ক্ষমা চেয়ে আবেগঘন চিঠি লিখলেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে। সেই তালিকায় তৃণমূল নেত্রী সোনালী গুহও ছিলেন।

দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে সোনালী গুহ বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এবার সেই সোনালী গুহই ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে চাইছেন।

দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি সোনালী গুহ লিখেছেন। যা তিনি ট্যুইটও করেন।

চিঠি ট্যুইট করে কার্যত তিনি সেই চিঠিকে খোলা চিঠি করে দিয়েছেন। চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে লিখেছেন অভিমানে অন্য দলে যাওয়ার মত একটা চরম ভুল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন।

কিন্তু সেই দলে তিনি মানিয়ে নিতে পারছেন না। মাছ যেমন জল ছাড়া বাঁচেনা, তেমনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচবেন না।

মমতার কাছে ক্ষমাও চেয়েছেন সোনালী গুহ। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর কাতর প্রার্থনা তিনি যেন সোনালী গুহকে দলে ফিরিয়ে তাঁর আঁচলের তলায় জায়গা দেন।

সোনালী গুহর এই চিঠি নিয়ে চর্চা শুরু হলেও তাঁকে ফেরানো হচ্ছে কিনা তা নিয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026