Kolkata

যশ ঠেকাতে প্রস্তুতি শুরু, বাতিল বিদ্যুৎ দফতরের ছুটি

আম্ফানে বিদ্যুৎ সরবরাহের বেহাল দশার কথা স্মৃতিতে এখনও তাজা। তাই যশ আসার আগেই সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। বাতিল হয়েছে বিদ্যুৎ দফতরের কর্মীদের ছুটি।

যশ এখনও সেভাবে বঙ্গোপসাগরে বেড়ে ওঠেনি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যসরকার।

বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন যশ মোকাবিলার রূপরেখা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিল সিইএসসি।

সেই বৈঠকে স্থির হয়েছে যশ-এর জেরে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় বিদ্যুৎ দফতরের কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হল।

আম্ফানের বয়ে যাওয়ার পর বহু এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। অনেক জায়গায় বিদ্যুৎ ফিরতে ২-৩ দিনও লেগে যায়। যা নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল।

সেই অভিজ্ঞতা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্যসরকার। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ২৫ মে থেকেই বিদ্যুৎকর্মীদের ছোট ছোট দল নজরদারি শুরু করে দিচ্ছে।

কলকাতায় যশ-এর জেরে যদি প্রবল বৃষ্টি হয়, তাহলে জল দাঁড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।

কলকাতার মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে আগে থেকেই প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে পুরসভায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026