Kolkata

রাজ্যে রেকর্ড নমুনা পরীক্ষা, বাড়ল সংক্রমণও

রাজ্যে একদিনে সংক্রমণ গত দিনের তুলনায় বাড়ল। কিন্তু মৃত্যু এদিন গতদিনের তুলনায় কিছু কমেছে। এদিকে এদিন উল্লেখযোগ্যভাবে বেড়েছে নমুনা পরীক্ষা।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ৬২৭টি। যা এখনও পর্যন্ত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষায় রেকর্ড।

রাজ্যে এদিন বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৫৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এছাড়া পশ্চিম বর্ধমানে ১২ জন, নদিয়ায় ৯ জন, হুগলিতে ৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, দার্জিলিংয়ে ৭ জন মানুষের মৃত্যু হয়েছে।

৬ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি ও বাঁকুড়ায়। ৫ জন মারা গেছেন মুর্শিদাবাদে। ৪ জন করে মানুষের প্রাণ গেছে উত্তর দিনাজপুর ও হাওড়ায়।

৩ জন মানুষের প্রাণ গেছে বীরভূমে। পশ্চিম মেদিনীপুরে ২ জনের প্রাণ গেছে করোনায়। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ১৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.১১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026