করোনা ভাইরাস, প্রতীকী ছবি
রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত অবশ্য প্রায় গত দিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৩ জন। খাতায় কলমে সামান্য কমেছে সংক্রমণ। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৫২ হাজার ৪৩৩ জনে।
এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় ৪ হাজার কমেছে। পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৬টি। রাজ্যে এদিনও কমল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৬০ জনে।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের সঙ্গে মিলে গেছে। আগের দিনও ১৪৭ জন মানুষের প্রাণ গিয়েছিল করোনায়। এদিনও মৃত্যু হয়েছে ১৪৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩১ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ৩৭ জনের। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জন করে মানুষের।
এছাড়া মুর্শিদাবাদ ও নদিয়ায় ৮ জন করে মানুষের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ৬ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
হাওড়া ও জলপাইগুড়িতে ৪ জন করে মানুষ মারা গেছেন। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মানুষের প্রাণ গেছে। ১ জন করে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও পুরুলিয়ায়।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ১০১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা ১০ লক্ষ পার করেছে।
রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৭ হাজার ৪৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৪২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…