Kolkata

জামিন পেলেন সুব্রত, ফিরহাদ, মদন, শোভন

দিনভর চাপানউতোরে যবনিকা পড়ল সন্ধেয়। রাজ্যের ২ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আদালত।

সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতের আবেদন এদিন খারিজ হয়ে যায় আদালতে। এদিন দিনভর নিজাম প্যালেসেই ঠায় বসে থাকার পর বিকেলে এঁদের শুনানি শেষ হতেই নিজাম প্যালেস ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে কার্যত আচমকাই এই ৪ নেতাকে বাড়িতে থেকে গ্রেফতার করে সিবিআই। নারদ মামলায় তাঁদের গ্রেফতার করা হয়।

খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে আসেন মুখ্যমন্ত্রী। সোজা সিবিআইয়ের ডিআইজি-র ঘরের সামনে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাঁকে গ্রেফতার করতে হবে সিবিআইকে।

খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের কার্যত লকডাউন পরিস্থিতির তোয়াক্কা না করেই রাস্তায় নামেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হয়।

এরমধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের একটি দল রাজভবনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ হয় নিজাম প্যালেসেও। নিজাম প্যালেসের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। তাঁদের আটকানোর চেষ্টা করে সিআরপিএফ। পরে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয় গেট।

এদিনের এই গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছে তৃণমূল। এই গ্রেফতারিতে সায় দেওয়ায় রাজ্যপাল জগদীপ ধনকরের প্রতি ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন বিধানসভা নির্বাচনে বিজেপির হার সহ্য করতে পারছেন না রাজ্যপাল। তাই এসব করছেন। তৃণমূলের আর এক সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেন রাজ্যপাল এই গ্রেফতারিতে সবুজ সংকেত দিতেই পারেননা।

রাজ্যপাল বেআইনি কাজ করেছেন বলেও দাবি করেন সুখেন্দুশেখরবাবু। এদিকে বিজেপি জানিয়েছে এর পিছনে তাদের কোনও হাত নেই। আইন আইনের পথে চলেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026