Kolkata

গ্রেফতার ফিরহাদ, সুব্রত, মদন, শোভন, অবস্থানে মমতা

নারদ কাণ্ডে সিবিআই এদিন গ্রেফতার করল তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। নিজাম প্যালেসে অবস্থানে মমতা।

করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে যখন প্রায় লকডাউন চলছে, তখনই নারদ কাণ্ডে গ্রেফতার হলেন রাজ্যের ৩ নেতা মন্ত্রী। নারদ মামলায় সিবিআই এদিন গ্রেফতার করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে।

এছাড়া বিজেপির সঙ্গে দূরত্ব রাখা শোভন শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁদের।

এই গ্রেফতারির খবর পেয়েই নিজাম প্যালেসে হাজির হন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসে অবস্থানে বসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই আধিকারিকদের জানান তাঁকেও গ্রেফতার করতে হবে। টানা বসে থাকেন অবস্থানে।

এদিকে এই ঘটনার জেরে করোনা লকডাউন পরিস্থিতি ভুলে রাস্তায় নামেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুরু হয় বিভিন্ন জায়গায় পথ অবরোধ।

তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি রাজ্যে তাদের শোচনীয় হার সহ্য করতে না পেরেই এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে।

রাজ্যের ৩ তাবড় তৃণমূল নেতা সহ শোভন চট্টোপাধ্যায়কে এদিনই আদালতে পেশ করছে সিবিআই। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নারদ কাণ্ডের বিষয়টি সামনে আসে। সেখানে এখন বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারীরও নামও উঠে এসেছিল।

তৃণমূল নেতৃত্বের দাবি যদি এদিন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের গ্রেফতার করা হয় তাহলে মুকুল, শুভেন্দুকেও গ্রেফতার করতে হবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026