করোনা ভাইরাস, প্রতীকী ছবি
রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত অবশ্য প্রায় গত দিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩৩ হাজার ৪৩০ জনে।
এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় প্রায় ২ হাজার কমেছে। পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৩২৭টি। রাজ্যে এদিন অনেকদিন পর কমল অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জনে।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৩ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১৪৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৪ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু কলকাতাতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।
এছাড়া জলপাইগুড়িতে ৮ জন, হাওড়ায় ৭ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, মুর্শিদাবাদে ৬ জন ও নদিয়ায় ৬ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
দার্জিলিং ও বীরভূমে ৫ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। বাঁকুড়ায় মারা গেছেন ৪ জন। ৩ জন মানুষের প্রাণ গেছে হুগলিতে। দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় মারা গেছেন ২ জন করে মানুষ।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ১১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ৩১৪ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.২০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…