Kolkata

বাজারে উপচে পড়া ভিড়, বাঁধা সময় পার করেও চলল বিকিকিনি

রাজ্যে রবিবার থেকে লাগু হল প্রায় লকডাউনের কঠোর নিয়মবিধি। কিন্তু প্রথম দিনেই বাজারে উপচে পড়ল ভিড়। অধিকাংশ বাজারেই বাঁধা সময় মানলেন না ক্রেতা থেকে বিক্রেতা।

রাজ্যে করোনা সংক্রমণে লাগাম দিতে ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার। কিন্তু তার প্রথম দিনেই হোঁচট খেল কড়া নিয়মবিধি।

রবিবার সকাল থেকেই বিভিন্ন বাজারে দেখা গেল ক্রেতারা ভিড় জমাচ্ছেন। ক্রমশ ভিড় বেড়েছে। শিকেয় উঠেছে দূরত্ববিধি। গা ঘেঁষাঘেঁষি করেই চলেছে বিকিকিনি।

বাজার খোলা রাখার সময় সরকার বাঁধে দিয়েছে। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে। তারপর বন্ধ। কিন্তু এদিন ১০টা পার করেও অনেক বাজারেই দেখা গেল বিক্রেতারা বিক্রি করে চলেছেন। ভিড় করে কিনছেন ক্রেতারাও।

অগত্যা পুলিশকে তৎপর হতে হয়। সাড়ে ১০টা পার করতেই অনেক বাজারে দেখা যায় পুলিশ মাইকিং করছে। দ্রুত দোকান বন্ধ করতেও নির্দেশ দেয় তারা।

শনিবার এই কার্যত লকডাউন ঘোষণার পর থেকেই দেখা গেছে বিভিন্ন দোকানে উপচে পড়ছে ভিড়। প্যানিক পারচেজ শুরু হয়ে যায়। ভবিষ্যতের আতঙ্কে অনেকেই বাড়িতে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় জিনিস মজুত করার চেষ্টায় দোকানে দোকানে ভিড় জমান।

রবিবার সকালে কাঁচা বাজার থেকে মাছ, মাংস, সব দোকানেই সেই একই ছবি দেখা গেছে। অনেকেই বেশি করে জিনিস কিনে নেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026