Kolkata

শিকেয় দূরত্ববিধি, মদের দোকানে সুরারসিকদের দিনভর লম্বা লাইন

দোকানে দোকানে ভিড় তো ছিলই। সেইসঙ্গে মদের দোকানে শনিবার দুপুর থেকে লম্বা লাইন পড়ল। ২ সপ্তাহের স্টক বাড়িতে নিয়ে যেতে শিকেয় দূরত্ববিধি।

শনিবারই ঘোষণা হয়েছে আগামী ১৫ দিন রাজ্যে কার্যত লকডাউন থাকবে। এই ঘোষণা শোনার পর শহরের সুরারসিকরা আর দেরি করেননি। আগামী ২ সপ্তাহ বাড়িতে প্রয়োজনীয় মদের মজুত রাখতে দ্রুত বেড়িয়ে পড়েন তাঁরা। হাজির হন কাছের মদের দোকানে।

ক্রমশ সুরারসিকদের ভিড়ে মদের দোকানের সামনের লাইন লম্বা হতে থাকে। অনেক জায়গায় সাপের মত এঁকে বেঁকে লাইন চলে যায় অনেক দূরে।

কলকাতার দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, দৃশ্যটা প্রায় একই ছিল। একই পরিস্থিতি নজর কেড়েছে শহরতলিতেও।

অনেকেই কষ্ট করে লাইন দিয়ে যথেষ্ট পরিমাণ মদের বোতল কিনে নিয়েছেন। যাতে কোনওভাবে আগামী ১৫ দিনে তাঁদের সমস্যা না হয়।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে কয়েক জায়গায় দোকানের মজুত মদ শেষ হয়ে যায়। কিন্তু লাইন তখনও রয়েছে। ফলে সেখানে কিছুটা কথা কাটাকাটির পরিবেশ সৃষ্টি হয়।

এবারেও কী অনলাইনে মদ বিক্রি হবে? তা অবশ্য অনেকের কাছেই পরিস্কার নয়। ফলে প্যানিক পারচেজের একটা অঙ্গ হয়েছে মদও। যা বাড়িতে মজুত করতে শনিবার দিনভর দূরত্ববিধি শিকেয় তুলে লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে রইলেন সুরারসিকরা।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026