Kolkata

রাজ্যে ২০ হাজারের নিচে সংক্রমণ, মৃত্যু ছুটছে দেড়শোর দিকে

রাজ্যে একদিনে সংক্রমণ গতদিনের চেয়ে অনেকটা পড়ল। ২০ হাজারের নিচে নেমেছে সংক্রমণ সংখ্যা। এদিকে দৈনিক মৃত্যু আরও বেড়ে দেড়শোর দিকে ছুটছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ অবশ্য কিছুটা কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। ফলে ২১ হাজারির ঘরের দিকে ছুটে চলা দৈনিক সংক্রমণ এদিন ২০ হাজারেরও নিচে নামল। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় প্রায় সাড়ে ৩ হাজার কমেছে। পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ৫৬৩টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৮ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃত্যু হয়েছে ১৩ জন করে মানুষের।

হাওড়ায় মারা গেছেন ১১ জন। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ৮ জনের। দার্জিলিংয়ে মারা গেছেন ৬ জন। এছাড়া জলপাইগুড়ি, নদিয়া এবং বাঁকুড়ায় ৫ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

৩ জন করে মানুষের প্রাণ গেছে উত্তর দিনাজপুর ও বীরভূমে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় মারা গেছেন ২ জন মানুষ। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ২১১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ২২৮ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৯৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026