Kolkata

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণা হতেই রাস্তায় নামল পুলিশ

রাজ্যে ২ সপ্তাহের প্রায় লকডাউন ঘোষণা হল। লকডাউন শব্দটা ব্যবহার না হলেও রাজ্যসরকারের তরফে হওয়া বিধিনিষেধ লকডাউনের শামিল। কড়াকড়ি ঘোষণা হতেই রাস্তায় নামল পুলিশ।

লকডাউন শব্দটা ব্যবহার না হলেও রাজ্যে যে কড়াকড়ি বিধিনিষেধের কথা বলা হল এদিন তা লকডাউনের সমতুল। ফলে একে লকডাউন হিসাবেই নিচ্ছেন সকলে।

গত বছর যখন রাজ্যে লকডাউন ঘোষণা হয় তখনও পুলিশকে দেখা গেছে ঘোষণার পরই রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে। এবারও ঠিক সেটাই হল। ঘোষণার পরই রাস্তায় নামল পুলিশ।

মাইক হাতে পুলিশকে প্রচার করতে দেখা গেছে। তারা লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ সম্বন্ধে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের জানানোর চেষ্টা করেছে।

পুলিশের তরফে মাইকিং করে জানানো হয়েছে সামনের ১৫ দিন কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে মানুষকে। আর সেই বিধিনিষেধ অমান্য করলে যে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছে তারা মাইকিং করে।

অনেকেই কাজে থাকায় সরকারি ঘোষণা জানতেন না। অনেকেই পুলিশের মাইকিং থেকে জানতে পারেন কড়াকড়ি সম্বন্ধে।

এটা অনেক আগেই করা যেত বলে মনে করছেন অনেকে। কেউ বলছেন এই পদক্ষেপ করে যদি করোনার প্রকোপ কমে তা অবশ্যই মেনে নেওয়া উচিত।

ইতিমধ্যেই করোনার প্রকোপ বাড়ায় মানুষ সচেতনতা বাড়িয়েছেন। এবার প্রায় লকডাউনের এই ঘোষণা কিন্তু রাজ্যবাসীকে আরও বেশি করে গৃহবন্দি করবে।

এর ফলে করোনা চেন ভাঙতে পারলে সকলের ভাল বলেই মনে করছেন চিকিৎসকেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026