Kolkata

রাজ্যে সেই ২১ হাজারের দরজায় দৈনিক সংক্রমণ, মৃত বাড়ল

রাজ্যে একদিনে সংক্রমণ গতদিনের মতই রইল। সেই ২১ হাজারের দিকে ছুটছে দৈনিক সংক্রমণ। এদিকে দৈনিক মৃতের সংখ্যা এদিন গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ আরও বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। সেই ২১ হাজারির ঘরের দিকে ছুটছে দৈনিক সংক্রমণ।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৯৪ হাজার ৮০২ জনে। এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় সামান্যই কমেছে। পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৫১টি।

রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৭ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১৩৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১২ জনের। দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

হাওড়া, হুগলি এবং বীরভূমে ৫ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। ৪ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া ও বাঁকুড়ায়।

মুর্শিদাবাদে মারা গেছেন ৩ জন। পশ্চিম বর্ধমানে মারা গেছেন ২ জন মানুষ। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ১৩১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫০ হাজার ১৭ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৭৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026