বিধাননগর পুরসভার কর্মীদের টিকাকরণ, ছবি - আইএএনএস
রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ বেড়েছে। এই প্রথম রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দিনে ২০ হাজার পার করল।
গত একদিনে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩২ হাজার ৭৪০ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৬ হাজার বেড়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৮ হাজার ১৪২টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জনে।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১৩২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৫৯৩ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১৩২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।
এছাড়া জলপাইগুড়িতে ৮ জনের, দার্জিলিংয়ে ৭ জনের ও হুগলিতে ৭ জনের প্রাণ গেছে। ৪ জন করে মানুষের প্রাণ গেছে বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে।
পুরুলিয়ায় মারা গেছেন ৩ জন। হাওড়া ও বাঁকুড়ায় মারা গেছেন ২ জন করে মানুষ। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৮ হাজার ৯৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৯২ হাজার ৪৭৪ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৪২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…