সিরিয়াল বিলাসী বাঙালির জন্য এটা একটা ধাক্কা হতে পারে। কারণ যাঁরা প্রাত্যহিক কোনও সিরিয়ালের গল্পকে অনুসরণ করে চলেছেন তাঁরা হয়তো কয়েকদিন নতুন এপিসোড থেকে বঞ্চিত হতে পারেন। কারণটা অবশ্যই টলিপাড়ায় টেকনিশিয়ানদের কর্মবিরতি। বেশ কিছুদিন ধরেই টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের গণ্ডগোল চলছিল। বকেয়া টাকা মেটানো ও ওভারটাইমের টাকার দাবিতে দরকষাকষি চলার পর গত মঙ্গলবার থেকে টেকনিশিয়ানরা কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে থমকে গিয়েছে অনেক জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিং। দাবি না মেটা পর্যন্ত কোনও কাজ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ টেকনিশিয়ানরা। এরফলে ভূতু, বেদেনি মলুয়ার কথা, গোয়েন্দা গিন্নি, পটলকুমার গানওয়ালা সহ অনেকগুলি সিরিয়ালের শ্যুটিং বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সিরিয়াল জনপ্রিয় হয় কিন্তু তাঁদের সেজন্য কানাকড়িও লাভ হয়না। বরং অনেক প্রোডাকশনই তাঁদের প্রাপ্য টাকাটুকুও সময়ে না মিটিয়ে ফেলে রেখে দেয়। ফলে সামান্য রোজগারে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…