Kolkata

রাজ্যে একদিনে মৃত ১২৪

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন খাতায় কলমে আরও বাড়ল। বলা ভাল সংক্রমণ প্রায় আগের দিনের মত বাড়ল। করোনা প্রাণ কাড়ল ১২৪ জনের।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ প্রায় আগের দিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৯৩ হাজার ১৫৯ জনে।

এদিন নমুনা পরীক্ষাও কার্যত গত দিনের মতই হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৯৫টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিন অ্যাকটিভ রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৭ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় অতি সামান্য কমেছে। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা।

এদিন মৃত্যু হয়েছে ১২৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৩২৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই গত একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

এছাড়া বাঁকুড়ায় ৬ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন ও হাওড়ায় ৫ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। ৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে নদিয়া, বীরভূম, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়ায় মারা গেছেন ২ জন। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং ও পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৮ হাজার ৪৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৫৪ হাজার ৮০৫ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.০৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026