করোনা ভাইরাস, প্রতীকী ছবি
রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ নতুন উচ্চতা ছুঁয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জনে।
গত দিনের তুলনায় সংক্রমণ সংখ্যা এদিন সামান্য বেড়েছে। তবে নমুনা পরীক্ষা কিন্তু কমেছে। এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা ১ হাজারের মত কম হয়েছে।
এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৩৭৭টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১৬৪ জনে।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে বেড়েছে। কার্যত প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। গত দিনের তুলনায় এদিন ১৫ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।
এদিন মৃত্যু হয়েছে ১২৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ২০৩ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।
এছাড়া হুগলিতে ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, হাওড়ায় ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৫ জন, জলপাইগুড়িতে ৫ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমান ও দার্জিলিংয়ে। ৩ জন করে মানুষের প্রাণ গেছে উত্তর দিনাজপুর, বীরভূম ও বাঁকুড়ায়। পুরুলিয়ায় মারা গেছেন ২ জন। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ায়।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৮ হাজার ২৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৩৬ হাজার ৩৫১ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৮৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…