Kolkata

রাজ্যে নতুন উচ্চতা ছুঁল দৈনিক সংক্রমণ, মৃত্যু ৩ অঙ্কেই

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন আরও বাড়ল। রেকর্ড উচ্চতা ছুঁয়েছে সংক্রমণ। মৃত্যু গত দিনের তুলনায় সামান্য কমলেও, সংখ্যাটা ৩ অঙ্কেই রয়ে গেছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে সংক্রমণ নতুন উচ্চতা ছুঁয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ১০২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৬ হাজার ৬৩৫ জনে।

এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা ২ হাজারের মত বেড়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ৫১৯টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২১ হাজার ৮৭২ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে সামান্য কমেছে। তবে ৩ অঙ্কের ঘর থেকে নামেনি। মে মাসের প্রথম দিনেই রাজ্যে একদিনে মৃত্যু রেকর্ড ছুঁয়ে ১০০-র ওপর চলে যায়।

গত দিনের তুলনায় এদিন ৪ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১০৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৮৪৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন, বীরভূমে ৭ জন, দার্জিলিংয়ে ৬ জন, হাওড়ায় ৫ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমান ও জলপাইগুড়িতে।

৩ জন করে মানুষের প্রাণ গেছে দক্ষিণ দিনাজপুর, নদিয়া ও হুগলিতে। উত্তর দিনাজপুরে মারা গেছেন ২ জন। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৭ হাজার ৭৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮২ হাজার ৯১৬ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৪১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026