Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, রেকর্ড সংখ্যক মৃত্যু

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন কিছুটা হলেও বাড়ল। তবে মৃত্যু অনেকটা বেড়েছে। এদিন রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হল একদিনে।

গত একদিনে রাজ্যে সংক্রমণ গত দিনের তুলনায় সামান্যই বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৯৮ হাজার ৫৩৩ জনে।

এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা আড়াই হাজারের মত বেড়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৭৪৮টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৯৪৬ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে ফের বেড়েছে। পৌঁছেছে নয়া উচ্চতায়। মে মাসের প্রথম দিনেই রাজ্যে একদিনে মৃত্যু রেকর্ড ছুঁয়ে ১০০-র ওপর চলে যায়। মঙ্গলবার ফের তা ১০০ ছাড়াল।

গত দিনের তুলনায় এদিন ৯ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ১০৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া হাওড়ায় ১০ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা।

৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর দিনাজপুরে। বীরভূমে মৃত্যু হয়েছে ৩ জনের। দার্জিলিংয়ে মারা গেছেন ২ জন।

এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৬ হাজার ৫৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ৮৪৩ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.২৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026