Kolkata

সংক্রমণ ৮ লক্ষ পার, রাজ্যে দৈনিক মৃত্যু বেড়েই চলেছে

রাজ্যে একদিনে সংক্রমণ এদিন প্রায় গতদিনের মতই রইল। সংক্রমণ গতদিনের মত হলেও মৃত্যু কিন্তু অনেকটা বেড়েছে। ক্রমশ ৩ অঙ্কের দিকে এগোচ্ছে রাজ্যে মৃত্যু।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। যদিও গত একদিনে রাজ্যে সংক্রমণ গতদিনের মতই হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৮ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ১০ হাজার ৯৫৫ জনে।

এদিন গতদিনের তুলনায় নমুনা পরীক্ষা সামান্য কম হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৭২৪টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ২৪১ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে অনেকটা বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ১২ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ৮৯ জনের।

এবার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ক্রমশ ৩ অঙ্কের দিকে এগোচ্ছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২১ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন মানুষ।

এছাড়া হাওড়ায় ৭ জন, হুগলিতে ৬ জন, বাঁকুড়ায় ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, বীরভূমে ৪ জন ও নদিয়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১২ হাজার ৮৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৫.০২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026