Kolkata

রাজ্যে ১ লক্ষ পার অ্যাকটিভ রোগী, মৃত্যু আরও বাড়ল

রাজ্যে একদিনে সংক্রমণ ১৬ হাজার পার করে গেল। নমুনা পরীক্ষা এদিন অবশ্য অনেকটাই বেড়েছে। এদিন মৃত্যু আরও বেড়েছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। যদিও গত একদিনে রাজ্যে সংক্রমণ অল্পই বেড়েছে। তবে তা ১৬ হাজারের গণ্ডি পার করে গেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জনে।

এদিন অবশ্য নমুনা পরীক্ষা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। গত দিনের তুলনায় প্রায় ৭ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৭টি।

রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১৫ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে অনেকটা বেড়েছে। গত দিনের তুলনায় এদিন ৫ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিন মৃত্যু হয়েছে ৭৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৮২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৭৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

এছাড়া হাওড়ায় ৮ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ৪ জন করে মানুষের মৃত্যু হয়েছে হুগলি, মালদা ও জলপাইগুড়িতে।

২ জন করে মানুষের প্রাণ গেছে দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও পুরুলিয়ায়। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১০ হাজার ৬৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৫.৬১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026