Kolkata

রাজ্যে একদিনে ১২ হাজার পার সংক্রমিত, ৬০-এর দরজায় মৃত্যু

রাজ্যে একদিনে সংক্রমণ পার করে গেল ১২ হাজারের গণ্ডি। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক ২ হাজার পার করেও বেড়ে চলেছে সংক্রমণ।

রাজ্যে বাড়ছে সংক্রমণ। এদিন সংক্রমিতের সংখ্যা একদিনে ১২ হাজারও পার করে গেল। বলা যেতে পারে পৌঁছে গেল ১৩ হাজারের দরজায়। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৭৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জনে।

এদিন নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কমেছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৬৪৬টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৭ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় ৩ জন বেড়েছে। মৃত্যু হয়েছে ৫৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন এবং হাওড়া ও হুগলিতে ৪ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। মালদায় মারা গেছেন ৩ জন।

২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৬ হাজার ৮৭৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৮ হাজার ২১৮ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৮.০১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026