Kolkata

বেড়েই চলেছে সংখ্যা, রাজ্যে ৭ লক্ষ পার কোভিড রোগী

রাজ্যে একদিনে সংক্রমণ প্রায় পৌঁছে গেল ১২ হাজারের দরজায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক ২ হাজার পার করেও বেড়ে চলেছে সংক্রমণ।

রাজ্যে প্রবল ভাবে বাড়ছে সংক্রমণ। এদিন সংক্রমিতের সংখ্যা একদিনে ১২ হাজারের দরজায় গেল।‌ গত একদিনে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৭ লক্ষ পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা আরও বেড়ে ৫৩ হাজার পার করেছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ১৫৪টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৭৯৮ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় ২ জন কমেছে। মৃত্যু হয়েছে ৫৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৬ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন এবং হাওড়া, হুগলি ও নদিয়ায় ৪ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মালদা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এছাড়া ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৬ হাজার ৫৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৩৪০ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৮.৬৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026