Kolkata

রাজ্যে সাড়ে ৪ হাজার পার সংক্রমণ, মৃত্যু বাড়ছে

রাজ্যে সাড়ে ৪ হাজার পার করে গেল একদিনে সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। মৃত্যুও বেড়ে চলেছে।

মার্চ জুড়েই শুরু হয়েছিল সংক্রমণ বৃদ্ধি। এপ্রিলে তা লাফ দিতে শুরু করে। এখন কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫১১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৩ হাজার কমেছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১১৬টি। এদিনও রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে।

দীর্ঘদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছিল। এখন কিন্তু টানা ঠিক উল্টো হচ্ছে। এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৩১ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৪১৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা রয়েছে। কলকাতাতে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্য করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

এছাড়া নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের, পূর্ব মেদিনীপুরে ১ জনের ও পশ্চিম বর্ধমানে ১ জন মানুষের প্রাণ গেছে করোনায়। আর কোনও জেলায় মৃত্যু হয়নি।

ইতিমধ্যেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেও বহু মানুষ মুখে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছেন। মানুষের করোনা বিধি পালনে অনীহা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলেই আশঙ্কা করছে খোদ স্বাস্থ্যমন্ত্রক।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১ হাজার ৯৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৪৬২ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৪.০৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026