Kolkata

রাজ্যে টানা ৪ দিন একই জায়গায় সুস্থতার হার

রাজ্যে টানা ৪ দিন সুস্থতার হার একই জায়গায় থমকে রইল। এর আগে কিন্তু টানা বাড়ছিল সুস্থতার হার। সংক্রমণ বাড়তে থাকা এর একটা বড় কারণ।

কলকাতা : ফেব্রুয়ারির শুরু থেকে ২০০-র নিচে নেমে যায় রাজ্যের দৈনিক সংক্রমণ। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায় শেষে পৌঁছে। এদিন সংক্রমিত হয়েছেন ২১০ জন। রাজ্যে সংক্রমণ কিন্তু এবার উর্ধ্বমুখী। নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ১৩টি।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৯২৬ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৩ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

আগের দিনের সঙ্গে একই রয়ে গেল মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৬৬ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত জেলা কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়িতে ১ জন মানুষের মৃত্যু হয়েছে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২১৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬১ হাজার ৩২৭ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে রাজ্যে সুস্থতার হার এতদিন টানা বাড়লেও এদিন নিয়ে পরপর ৪ দিন তা একই জায়গায় দাঁড়িয়ে রইল। ৯৭.৬৩ শতাংশেই রয়ে গেল রাজ্যে সুস্থতার হার। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কন্যা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

তুলা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026