ফাইল : কলকাতায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা টানা ২০০-র নিচে থাকছিল।
এদিন কিন্তু সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। ফের রাজ্যে একদিনে সংক্রমণ ২০০-র ওপর গেল। এদিন সংক্রমিত হয়েছেন ২০২ জন। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় হাজার দুয়েক বেড়েছে।
এদিন নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ২১২টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৩০১ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৭ জনে।
জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
আগের দিনে চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৫৬ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত ২ জেলা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা রয়েছে। এই ২ জেলায় ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া উত্তর দিনাজপুরে ১ জনের প্রাণ গেছে করোনা। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।
ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২২১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬০ হাজার ৬৬৮ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৬৩ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…