Kolkata

রাজ্যে মৃত্যু বাড়ল, বাড়ল সুস্থতার হারও

একদিনে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বাড়ল। বেড়েছে সংক্রমিতের সংখ্যাও। অন্যদিকে নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে একই রয়েছে।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৯৩ জন। নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই রইল। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৩৮টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৯ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।

আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৬ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের করোনা বিধ্বস্ত ২ জেলা রয়েছে। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া হাওড়ায় ১ জনের প্রাণ গেছে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৩৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৫৯ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। এবার রাজ্যের সব সরকারি কর্মচারিও টিকা পেতে চলেছেন। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বৃষ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

মিথুন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

কর্কট রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

সিংহ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

কন্যা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

তুলা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026