Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিত ১৫১, মৃত ২

একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই। অন্যদিকে সংক্রমিত হয়েছেন ১৫১ জন। এদিন নমুনা পরীক্ষা অনেকটা বেড়েছে।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৫১ জন। নমুনা পরীক্ষা এক ধাক্কায় প্রায় ৪ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৩৫১টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৮৭৯ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৪ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৩৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে উত্তর ২৪ পরগনা নেই। অর্থাৎ রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত ২ জেলার একটিতে কোনও মৃত্যুর খবর নেই। রাজ্যে এদিন যে ২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। অন্যজনের মৃত্যু হয়েছে হুগলিতে।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৭৯০ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৫৪ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026